1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

বান্দরবান : আসন্ন দ্বাদশ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানের ৩০০নং আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন প্রার্থী। এরা হলেন- পার্বত্য জেলা বান্দরবানের ৩০০ নং আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, জাতীয় পার্টি লাঙ্গল প্রার্থী এটিএম শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মংঙৈপ্রু চৌধুরী ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন কাছে মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী মংঙৈয়ে প্রু। তিনি বোমাং সার্কেল চীফ বান্দরবানের ১৪তম রাজা মংশৈপ্রু চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। একই দিন বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টি লাঙ্গল প্রার্থী এটিএম শহিদুল ইসলাম। তিনি জাতীয় পার্টির বান্দরবান জেলার লামা উপজেলার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

এর আগে বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসন ৩০০নং এ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে টানা ছয়বার নির্বাচিত বীর বাহাদুর উশৈসিং মনোনয়নপত্র দাখিল করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com