1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

বান্দরবান : “অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে” সারাদেশে ন্যায় বান্দরবান জেলায় আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ বছর জেলায় ছয় থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৫৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩১৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার ( ০৭ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান বান্দরবান সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান। সিভিল সার্জন জানান, এবারে বান্দরবানের ০৭ উপজেলার ৩০ টি ইউনিয়ন আর ২টি পৌরসভায় একযোগে ৮৩১টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে। বান্দরবান জেলার ৬৯ হাজার ৮৮৪জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) থোয়াই অংসিং মারমা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com