1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে সূর্যের হাসি ক্লিনিকে কর্তৃপক্ষের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

শেরপুর : শেরপুর শহরের খরমপুরে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিকে কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ মৃত্যুর ঘটনায় শেরপুর সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে নবজাতকের বাবা মতিউর রহমান।

অভিযোগে জানা যায়, শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের মতিউর রহমানের স্ত্রী মনিকা বেগমের প্রসব ব্যথা শুরু হলে গত ৪ ডিসেম্বর সকালে শেরপুর সূর্যের হাসি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন দুপুর বারোটার দিকে সিজারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। জন্মের তিন দিন পর বুধবার সন্ধ্যায় নবজাতকের শ্বাস-প্রশ্বাসের সম্যসা দেখা দেয়। এসময় স্বজনরা শেরপুর সদর হাসপাতালে নিয়ে যেতে চাইলে চিকিৎসক না থাকায় বাধা দেয় ক্লিনিক কর্র্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ক্লিনিকে চিকিৎসক আসার পর ছাড়পত্র দেওয়া হলে নবজাতককে নিয়ে শেরপুর সদর হাসপাতালে যান স্বজনরা। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নবজাককে মৃত ঘোষণা করেন।

নবজাতকের বাবা মতিউর রহমান জানান, আমার বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত বুকের দুধ খায়নি। এ ব্যাপারে ক্লিনিক কোনো চিকিৎসা দেয়নি। ডাক্তার বলেছিলেন ঠিক হয়ে যাবে। আমি এ ঘটনার সুঠু বিচার চাই।

সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার মঞ্জুরা আক্তার শিমু জানান, আমার ডিউটি সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। সকালে শিশুটির অবস্থা খারাপ দেখে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করি।

ক্লিনিকের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন অভিযোগ অস্বীকার করে জানান, রাতেই নবজাতককে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা নিয়ে যাননি।

শেরপুর সিভিল সার্জন অনুপম ভট্টচার্য জানান, নবজাতক মারা যাওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com