1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দিনাজপুর জেলার সেরা ভ্যাট দাতা ফুলবাড়ী গুপ্তা প্লাইউডের এমডি আনন্দ গুপ্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ২০২১-২২অর্থ বছরে উৎপাদন ক্ষেত্রে দিনাজপুর জেলার সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত।
রোববার (১০ডিসেম্বর) মূসক দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে সেরা ভ্যাট দাতা হিসেবে আনন্দ কুমার গুপ্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন  রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর এর সম্মেলন কক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী দের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ ক্রেস্ট প্রদান করেন।
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রংপুর কাস্টমস, এক্সাইজ ও  ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট  আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি (পলি)।
অনুষ্ঠানে সেরা ভ্যাট দাতা আনন্দ কুমার গুপ্তসহ বিভিন্ন ক্যাটাগরিতে রংপুর বিভাগে মোট ১১ ভ্যাট দাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com