1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র শাখা উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ২১৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র আয়োজনে পৌর মার্কেটের ২য় তলায় ব্যাংক শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড এ.এন.এম. মফিদুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীবরদী শাখার ম্যানেজান মহসিন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ঢাকা ব্রাঞ্চ ম্যানেজার সুলতান মাহমুদ, ব্যবসায়ী আব্দুল্লাহ হেল আল আমিন।

এসময় জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com