1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে মাতাল চালকের ধাক্কায় বৃদ্ধা নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবান থানছি উপজেলায় বাজার বিজিবি ক্যাম্পের সামনে মাতাল চালকের মোটরসাইকেল ধাক্কায় ছেনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

ঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছেনোয়ারা বেগম থানচি সদর ৩নং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফজল করিম পাড়ার ফজল করিমের স্ত্রী বলে জানা যায়।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালক মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ছেনোয়ারা বেগমকে ধাক্কা দিলে মহিলা ঘটনাস্থলে পড়ে যান। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্মরত ডাক্তার বৃদ্ধা মহিলাকে মৃত ঘোষণা করেন।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মেহেরাব আল রহমান জানান, ছেনোয়ারা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালকসহ দুইজন আরোহী নিয়ে থানছি তমা তুঙ্গী থেকে বাজারে আসার পথে বিজিবি ক্যাম্পের সামনে অন্ধকার থাকায় এক মহিলাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। ঘটনাস্থল থেকে মোটসাইকেল ও মোটরসাইকেল চালকসহ দুই আরোহীকে আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের কেউই অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com