1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রধানমন্ত্রীর ত্রান সহায়তা হিসেবে ৪১০ টি কম্বল বিতরণ করেছেন।

১৩ ডিসেম্বর দুপুরে উপজেলার সাউদখালী ইউনিয়নে তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা হিসেবে অসহায়, গরিব, এতিম ও ভবঘুরেদের শীত নিবারনের জন্য উপজেলার ৪টি ইউনিয়নে ১৬৪০ কম্বল বরাদ্ধ দেন। এর অংশ হিসেবে ১৩ ডিসেম্বর দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, এতিম ও গরিব দুঃখি দের মাঝে ৪১০ টি কম্বল তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস এলাকায় বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম, তাফালবাড়ী কলেজের সিনিয়র প্রভাষক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জামাল হোসেন জোমাদ্দার ও মোঃ জাকির হাওলাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বাকি কম্বল দু-এক দিনের মধ্যে উপজেলার অন্যান্য ইউনিয়নে বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com