1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ অন্যান্যরা।
আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতি তুলে ধরে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশ ও সমাজকে সামনে এগিয়ে নেওয়ার আহবান রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com