1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে কলেজের পরিত্যক্ত ভবন থেকে মজনু মিয়া নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মজনু মিয়া উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মাদ কলেজের পরিত্যক্ত বিজ্ঞান ভবনের ৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, পেশায় অটোচালক নিঃসন্তান মজনু মিয়ার প্রথম স্ত্রী দীর্ঘদিন আগে মারা গেলে আরেকটি বিয়ে করেন। পরবর্তীতে দ্বিতীয় বিয়েটি বিচ্ছেদ হলে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বেরিয়ে ঢাকায় যায় মজনু মিয়া। ঝিনাইগাতী এসে কখন কি কারণে সে কিভাবে মারা গেছে তা কেউ জানে না।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com