1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে শেরপুর বিএনপি’র লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

শেরপুর : ডামি নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপি জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শেরপুরের বিভিন্ন হাট-বাজারে পৃথকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির নেতারা।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে জেলার শ্রীবরদী উপজেলায় ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।

সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী বলেন, নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের নাম চিরকালের জন্য মীরজাফর হিসেবে ইতিহাসে লেখা থাকবে।

তিনি আরও বলেন, অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ও অবৈধ ঘোষিত তফসিল বাতিলের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com