1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় নৌকার প্রার্থী বদিউজ্জামান সোহাগের পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। পুনরায় সরকার গঠনের পর সরকারী সহায়তা কর্মসূচী সমহারে বন্টন করা হবে এবং সম্পৃতির বন্ধনে সূখী সমৃদ্ধশালী সমাজ গঠনে মসজিদ মন্দিরের উন্নয়ন কর্মকান্ড হবে আমার সরকারী সহায়তার প্রথম বরাদ্ধ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলায় ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।

ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপু বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, জেলা আওয়ামী লীগ এর সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু সরদার, জেলা পরিষদ সদস্য তালুকদার হুমায়ুন করিম সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com