1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ বোতল ভারতীয় মদসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদক কারবারীরা মাদক বেচাকেনা করছিল- এমন গোপন সংবাদে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আশরাফুল ইসলামকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আসাদুজ্জামান আপেল ও পরিতোষ পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com