1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিলের ধারে কচুরিপানায় ঢাকা ছিল ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় কর্দমাক্ত অবস্থায় মুন্নাছ আলী (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা কান্দাপাড়া এলাকার বাঘমারি বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মুন্নাছ আলী পশ্চিম টালকী এলাকার মৃত ময়ছর আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পেশায় ভ্যানগাড়ি চালক মুন্নাছ আলী গতকাল রোববার বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফিরেননি।

এদিকে স্থানীয়রা আজ সোমবার সকালে মাঠে কাজ করার সময় বাঘমারি বিলের ধারে কাঁদা মাটিতে কচুরী পানা দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পান। এসময় তারা কাছে গিয়ে কচুরিপানা সড়ালে কর্দমাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। মূহুর্তেই সংবাদটি ছড়িয়ে পড়লে পরিচিতরা মরদেহটি মুন্নাছ আলীর বলে সনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম শফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com