1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে মোটরসাইকেল-অটোবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুদ (২২) মারা গেছে। আহত হয়েছে আকাব্বর আলী (২২) ও ইউনুছ আলী (২২) নামে আরও দুই আরোহী। গুরুতর আহত দুই জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার নন্নী মাঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে নিশ্চিন্তপুর গ্রামের কাটাখালি এলাকার শফিকুল ইসলামের ছেলে মাসুদ তার দুই বন্ধু একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আকাব্বর আলী ও নন্নী পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে ইউনুছ আলীকে নিয়ে মোটরসাইকেলযোগে নন্নী থেকে তিনানীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নন্নী মাঠখোলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com