1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে সাগর চৌধুরীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাচারী এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা এগারোটার সময় নিজ বাড়িতে এসব বিতরণ করেন ঢাকাস্থ ব্যবসায়ী সাগর চৌধুরী।

সাগর চৌধুরী ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিনশ নারী-পুরুষ শীতার্তের মাঝে কম্বল বিতরণকালে বলেন, আমি যোগানিয়ার ছেলে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ঢাকায় পরিবহন ও ঠিকাদারীসহ নানা ব্যবসা রয়েছে। আমি চাই সবসময় আপনাদের পাশে থাকতে। আপনারাও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিনিধি মতিয়া আপার জন্য দোয়া করবেন, তাঁদের সহযোগিতা করবেন।

সাগর চৌধুরী মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, যাত্রীবাহী বাস সার্ভিস আনন্দ এক্সপ্রেস এর ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন। গত কয়েক বছর যাবত নিজ এলাকা যোগানিয়ায় নিরবে-নিভৃতে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে দান-অনুদান ছাড়াও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com