1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

শেরপুর : “সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২ (জানুয়ারি) মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদফতর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জাইগায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাব এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ,টি,এম আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা হাসান শরাফতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মুকতাদিরুল আহমেদ।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দেশের অবহেলিত জনগোষ্ঠী আজ সুফল পাচ্ছে। সেই সাথে দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরাও আর অবহেলিত নয় তারাও সমাজে অন্যান্য মানুষের মত সামাজিক মর্যাদা পাচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদফতরের  সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো: হাসানুজ্জামানসহ জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com