1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী কানাহার ইয়াং স্টার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

গত (৩১ ডিসেম্বর) শনিবার কাঁনাহার ফুটবল মাঠে সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম, ৭নং শিবনগর ইউপি সদস্য নুরু ইসলাম।

অন্যদের মধ্যে দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলী, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম, কার্যকারী সদস্য মশিউর রহমান, ইয়াং স্টার ক্লাবের সদস্য রয়েল, ইসমাইল, উজ্জ্বল, রহমতুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

১২ টিমের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ইউটিউব ফুটবল দল বনাম প্রবাসী ফুটবল দল এর মাঝে অনুষ্ঠিত হয়। খেলা দেখতে স্থানীয় শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com