1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৭ম বারের মত বান্দরবান ৩০০ নং আসনে বীর বাহাদুর নির্বাচিত

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

বান্দরবান : দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তিনি এই আসন থেকে পরপর টানা ৭ম বার নির্বাচিত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি। এবারে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ১ লাখ ৭২ হাজার ৬৭১ টি ভোট পেয়েছেন।

তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ টি ভোট।

বান্দরবান জেলার রিটার্নিং অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন রাত ১১ টায় এ ফলাফল ঘোষণা করেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৩০০ নং বান্দরবান আসনে মোট ভোটারের ৬৪.৯৪ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ১৮২ কেন্দ্রে ভোট দিয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৫০ টি তারমধ্যে ৪ হাজার ১৮টি ভোট বাতিল করা হয়েছে। এ সম্প্রীতি বান্দরবানে কোন সহিংসতা ছাড়া সুস্থভাবে নির্বাচন হয়েছে।

উল্লেখ্য, সাতটি উপজেলায় দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন মিলে দেশের সর্বশেষ সংসদীয় আসন পার্বত্য বান্দরবান।

এ আসনে এবার ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তার মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন এবং পুরুষ ভোটার ১লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। তাছাড়া মোট ভোটকেন্দ্র ১৮২টি, তার মধ্যে সাধারণ কেন্দ্র ৪৫ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৩৭টি, বুথ কক্ষ ৭২৭টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com