1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কারিগরের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক ইন্টারনেট সংযোগ কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার গোল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হালুয়াঘাট শহরের মৃত রফিকুল ইসলামের ছেলে।

সূত্র জানায়, দুপুরে গোল্লারপাড় এলাকায় ময়মনসিংহ ও জামালপুর থেকে যৌথভাবে পরিচালিত হীরা ইলেক্ট্রনিক্স ও সামিট কমিউনিকেশন এর ইন্টারনেট সংযোগের কাজ করছিল জাহাঙ্গীর আলম। অসাবধানতাবশত কাজ করা অবস্থায় সে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com