1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

সংসদ সদস্যদের শপথ জনগণ মেনে নেবে না: ফারুক

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, জনগণের অংশগ্রহণ ছাড়া ৭ তারিখের নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ জনগণ মেনে নেবে না। এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলো ৭ তারিখের নির্বাচনকে গ্রহণ করেনি।

বুধবার (১০ জানুয়ারি) ভোট বর্জন করায় জনগণকে ‘ধন্যবাদ’ দিয়ে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এই নির্বাচনে ২ থেকে ৪ শতাংশ ভোটও পড়েনি। তাই তাদের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানকে আমরা প্রত্যাখ্যান করছি। এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে স্বৈরাচারী কায়দায় আবারও সরকার পরিচালিত হবে। জনগণ কখনো এ সরকারকে মেনে নেবে না।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এরশাদও ৮৬ সালে নির্বাচন করেছে কিন্তু সেই নির্বাচনও জনগণ গ্রহণ করেনি। আপনারও তার ক্ষমতায় জোর করে ছিলেন। এবার ২০২৪ সালের ৭ জানুয়ারির এই তল্পিবাহক নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা যে ভোটারবিহীন নির্বাচন করেছেন, এর মাধ্যমে আপনারা সরকার গঠন করতে পারবেন না। দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দেশের মানুষ এখন জেগে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপি রাস্তায় আছে এবং থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com