1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আবাদি জমিতে লেয়ার শিল্প বন্ধের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী সুতানাল দিঘীর পাশে দুই ও তিন ফসলি আবাদি জমিতে লেয়ার মুরগির শিল্প খামার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় চার শতাধিক বাসিন্দা অংশ নেন।

প্রকল্পটি বন্ধে পদক্ষেপ নিতে ইতিমধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান তারা।

মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, আক্তার হোসেন, আক্তারুজ্জামান, জাহানারা বানুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্যারাগন নামে একটি কোম্পানী মধ্যমকুড়া গ্রামের মাঝখানে ৩৫ একর ফসলি জমি কিনে সেখানে লেয়ার মুরগীর খামার করতে চাচ্ছে। এ খামার হলে খামারের নিষ্কাশিত বর্জ্য ও দুর্গন্ধে গ্রামের পরিবেশের পাশাপাশি সুতানাল দিঘীর ক্ষতি হবে। নষ্ট হবে ফসলি জমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com