1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীর পাঁচ শতাধিক শীতার্তের মাঝে উষ্ণতার ছোঁয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দিতে পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ৪শ ও জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক জাহিদুল হক মনির।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, শেরপুর ইয়্যুথ রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক হারুন অর রশিদ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা উপস্থিত ছিলেন।

ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির বলেন, আমরা মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ সবসময় ভালো কাজের পাশে আছে এবং থাকবে। তিনি সবার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com