1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

দিনাজপুরে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে ৯ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

দিনাজপুর: দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমেছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।

এর  আগে, গতকাল একই সময় এখানে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিনাজপুরে কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৭ শতাংশ।

এদিকে, ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত থেকে বাঁচতে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। শীতে জবুথবু হয়েও কাকডাকা ভোরে শ্রমজীবী মানুষরা ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com