1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ‘মস্কো বাহিনী’ প্রধান মস্কো ডাকাত আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

শেরপুর: শেরপুর সদরে আন্তঃজেলা ডাকাত দল ‘মস্কো বাহিনী’র প্রধান মস্কো ওরফে চোরা মস্কোকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় চুরি করে আনা একটি গরুও উদ্ধার করা হয়।

রোববার (১৪ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া উত্তরপাড়া হতে চোরাই গরুসহ তাকে আটক করে স্থানীয়রা। মস্কো চোরা সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত শহর মিয়ার ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি জানান, গেল শনিবার রাতে মস্কো যোগিনীমুড়া উত্তরপাড়ার সূতারবাড়ি ও জাহাঙ্গীর মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে চুরি করতে হানা দিয়ে ব্যর্থ হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে চোর খুঁজতে থাকলে খালাতো ভাই এমদাদ ওরফে এনদাল মিয়ার ঘরে মস্কো লুকিয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা এনদালের ঘরে লুকিয়ে থাকা মস্কোকে খুঁজে পেয়ে আটক করে। এসময় পাশের একটি কলাবাগানে গরু পাওয়া গেলে গরুটি চুরি করে আনা বলে জানায় মস্কো। পরে চোর মস্কোকে চোরাই গরুসহ পুলিশে সোপর্দ করা হয়।

রামকৃষ্ণপুর, যোগিনীমুড়া, মোবারকপুর, কালীগঞ্জ ও জেলখানা মোড়ের বাসিন্দারা জানান, প্রায় ৪০ বছর যাবত মস্কো ডাকাতি ও চুরির সাথে জড়িত। নব্বই দশকের দিকে ‘মস্কো বাহিনী’ গড়ে তুলে সে। নব্বই দশক থেকে সামরিক শাসন পর্যন্ত ওই বাহিনী এ অঞ্চলে ডাকাতি নিয়ন্ত্রণ করে। অর্ধশতবার পুলিশের হাতে ধরা পড়লেও অভ্যাস ছাড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com