1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে তিন কেজি আফিমসহ আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলায় তিন কেজি আফিমসহ লেম থাং সাং বম (৩৩) কে আটক করে পুলিশের সোপর্দ করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। উদ্ধারকৃত আফিমের বাজারের মূল্য আড়াই কোটি টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালাঘাটা স্বর্ণমন্দির এলাকায় রাঙ্গামাটি থেকে বান্দরবান গামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা এলাকায় সালুপি পাড়া গ্রামে পাম খুম বমের ছেলে।

ন্যাশনাল সিক্রুটি ইন্টালিজেন্ট (এনএসআই) ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ন্যাশনাল সিক্রুটি ইন্টালিজেন্ট (এনএসআই)। এরপর রাঙামাটি-বান্দরবান সড়কের যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ভিতরে আসামী সীটের উপর তিন কেজি আফিমসহ লেম থাং সাং বম নামে একব্যক্তিকে আটক করা হয়। যার বাজারের মূল্য আড়াই কোটি টাকা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com