1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে লাইসেন্সবিহীন ৬ ডায়াগনস্টিক সেন্টার ও ২ হাসপাতাল বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুরে লাইসেন্স না থাকায় ৬টি ডায়াগনস্টিক সেন্টার ও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং ডাক্তার না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে শহরের নারায়নপুর ও বটতলা এলাকার লাইসেন্সবিহীন জনতা ডায়াগনস্টিক সেন্টার, হযরত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার, সরকার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামল ডায়াগনস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার ও মারিয়া নার্সিং হোম এবং নিয়মিত ডাক্তার না থাকায় সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক এবং নিরাপদ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য পত্র প্রেরণ করেছে।

সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য বলেন, জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনের সময় উল্লেখিত অনিয়ম ধরা পড়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com