1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আলীকদমে তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ হারাল আনোয়ার হোসেন (৪৫) নামে একজন শ্রমিক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকা শীল বুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির চৈক্ষ্যং ইউনিয়নের শাহবাগ পাড়ার এলাকার বাসিন্দা মৃত গুল মিয়া’র ছেলে।

চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ীর পাশে জনৈক মহসিনের তামাক চুল্লী (তুন্দুল ঘর) নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এ সময় তুন্দুল নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেনের মাথায় খুঁটি পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দায়িত্বরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় আলীকদম থানার সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com