1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে রাস্তায় চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলেন এম.পি শহিদুল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে রাস্তায় চাঁদাবাজি বন্ধ ও মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সোমেশ্বরী হলরুমে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশ দেন।
তিনি আরো বলেন, শ্রীবরদী-ঝিনাইগাতী মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ, সহকারী কমিশনার (ভুমি) ইয়াসিন খন্দকার, অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেরাজ উদ্দিন, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ ছালেহ, সাংবাদিক মো. ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com