1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

শোভাযাত্রার অনুমতি পায়নি ছাত্রদল, নয়াপল্টনে বাড়তি পুলিশ মোতায়েন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

রাজনীতি ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ছাত্রদল। তবে অনুমতি মেলেনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। বরং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান জাগো নিউজকে এসব তথ্য জানান।

মতিউর রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এজন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে অনুমতি না দেওয়া অত্যন্ত ন্যাক্করজনক। ছাত্রদলের শোভাযাত্রায় অনুমতি না দিয়ে পুলিশ যে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেটার সর্বশেষ নজির স্থাপন করেছে। সকাল থেকেই দলীয় কার্যালয় সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে।’

ছাত্রদলের এক সূত্র জানায়, নয়াপলটন থেকে শোভাযাত্রা করতে পুলিশের অনুমতি না মেলায় ছাত্রদল নেতাদের স্ব স্ব ইউনিটে মিছিল করার সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com