1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে বিএনপি’র ১৪ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র ১৪ জন নেতা-কর্মী আওয়ামী লীগের যোগদান করেছেন।

শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়ন সর্বস্তরের জনগণের উদ্যোগে নাচনমহুরী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে অনুষ্ঠিত স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের এক সংবর্ধনায় এসে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্য শাহা আলী, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সুরুজ্জামান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, শহীদ মিয়া, শওকত আলী, সোহেল, লাল চান, খন্দকার আরিফ এজাজ ও আল আমীন।

যোগদানকালে প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় তাদের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।

সাবেক ব্যাংক কর্মকর্তা শাহজাহান তোতা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন ছালেম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী সদরের সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শীষ মনোয়ার, জাকিউল হাসান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম ও কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com