1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোকা আর নেই!

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, সিনিয়র স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা আর নেই!

তিনি গত শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মরহুমের জানাযার নামাজ শনিবার বেলা আড়াইটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

আশরাফ হোসেন খোকা প্রায় চল্লিশ বছর ছাত্রলীগ, যুবলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি শোকবার্তা জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com