1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে প্রশাখার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী খাদ্য ব্যবসায়ী ও মিল মালিক সমিতির হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল মিয়ার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সদস্য এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল অ্যান্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রভাষক প্রশাখার উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, শালচুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রশাখার উপদেষ্টা হারুন উর রশিদ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রশাখার উপদেষ্টা রোস্তম আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রশাখা’র প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল, প্রশাখার সদস্য ও বকশিগঞ্জ উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হাফেজ উদ্দিন আহমেদ হিমু, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান পাঠান শাহীনসহ প্রশাখার অন্যান্য সদস্যরা।
ওইসময় উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com