1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ময়মনসিংহে ভারতীয় চিনিসহ হালুয়াঘাটের দুই চোরাকারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহ: ময়মনসিংহে ৩ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এসময় চিনি বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হালুয়াঘাট উপজেলার আকনপাড়া এলাকার মৃত অনিল চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৪৭), একই উপজেলার রঘুনাথপুর এলাকার হাসমত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৬)।

ময়মনসিংহ র‍্যাব-১৪’র কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, সোমবার (২২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, হালুয়াঘাটের সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ চিনি ময়মনসিংহ হয়ে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছানো হবে। এমন সংবাদ পেয়ে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ৩ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি ও একই সঙ্গে দুইজনকে আটক করা হয়। মামলার পর আসামিদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাই পথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com