1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

এনআরবিসি ব্যাংক নালিতাবাড়ী শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : এনআরবিসি ব্যাংক নালিতাবাড়ী শাখার উদ্যোগে গরীব-রিকশাওয়ালাদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ব্যাংকের কার্যালয়ে স্থানীয় রিকশাওয়ালাদের মাঝে হুডি বিতরণ করেন ব্যাংক কর্তৃপক্ষ।

এসময় ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা অরুণ চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে ব্যবসায়ী রণি সাহা, ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নানসহ ব্যাংকের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ব্যাংকটির ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, সহজ শর্তে কম সুদে এনআরবিসি ব্যাংক ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। বিদেশে উচ্চ শিক্ষায় সহজ শর্তে ঋণ প্রদান করে এনআরবিসি ব্যাংক। এছাড়াও বিভিন্ন সময় দরিদ্রের মাঝে নানা ধরণের সহায়তা দিয়ে মানবিক ও সামাজিক কার্যক্রমও করে এনআর বিসি ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com