1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় ভেঙে ফেলা হলো ২০ পরিবারকে জিম্মি করে নির্মিত দেয়াল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় ২০ পরিবারকে জিম্মি করা ৬০ বছরের পুরানে রাস্তার উপর তৈরি করা দেয়ালটি উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ-এর সহযোগীতায় ভেঙে ফেলা হয়েছে।

বুধবার (২৪জানুয়ারি) বিকেলে জনগণের জন্য খুলে দেয়া হয়েছে রাস্তাটি এবং জিম্মি দশা থেকে মুক্তি পেলো ২০ পরিবার।

গত ১৯ জানুয়ারি উপজেলার রাজেশ্বর গ্রামের লাকুডতলা এলাকার বাসিন্দা মাওলানা দেলোয়ার হোসেন খান তার নিজস্ব বাড়ির সামনে তার ও প্রতিবেশি অন্য একজনের জমির উপর ২০ পরিবারের চলাচলের একটি রাস্তা সামনে দেয়াল দিয়ে আটকে দেয়। এ নিয়ে ওই এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ওই ২০ পরিবারের পক্ষে কয়েকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম ও শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খানকে বিষয়টি অবহিত করে।

পরে ২৪ জানুয়ারি বিকালে বিষয়টি মিমাংসা করার জন্য শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ইউএনও মো. জাহিদুল ইসলাম ও থানার ওসি এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের লাকুড়তলা এলাকায় যান। এ সময় ওই জমির মালিক দেলোয়ার খানের স্ত্রী তুলি বেগম নিজেদের বলে দাবি করেন। পরে উভয়ের মধ্যে একটি সমজোতা হয় যে, ওই পরিবারগুলি রাস্তার জন্য বরাদ্বকৃত জমি তার ক্রয় করে নিবেন। পরে সমজোতার ভিত্তিতে রাস্তার উপর নির্মিত দেয়ালটি ভেঙ্গে ফেলা হয়।

এ ব্যাপারে পরিবারের পক্ষের লোকজন জানান, সুবিধামতো সময় তারা জমিটি রেজিট্রি করে নিবেন।

উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম শামিম ও অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান বলেন, বিরোধপূর্ণ জমিতে তৈরিকরা চলাচলের রাস্তার বিষয়টি বিরোধীয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শান্তিপূর্ণ সমাধান করতে পেরে আমারা কৃতজ্ঞ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com