1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ডাচ্ বাংলা ব্যাংক এর উপশাখা উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ডাচ্ বাংলা ব্যাংক এর উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের মধ্যবাজার সাহা মার্কেট এর দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করা হয়।

ডাচ্ বাংলা ব্যাংক নালিতাবাড়ী শাখার ইনচার্জ কবির হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাচ্ বাংলা ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান।

অন্যান্যের মধ্যে নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, ট্রাক-ট্যাংকলড়ি-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী আবুল ফাত্তাহ নাজমু, আতিকুর রহমান মানিক, প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল, এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপক রকিবুল ইসলাম, ডাচ্ বাংলা ব্যাংক এর ক্যাশ অফিসার মোখলেছুর রহমান, জিবি অফিসার সৈকত ডিও প্রমুখ বক্তব্য রাখেন। দোয়া পরিচালনা করেন মধ্যবাজার বড় মসজিদের ইমাম ইসমাইল হোসেন।

পরে অতিথিবৃৃন্দ ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন। এসময় শহরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com