1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে ১৪৮ জন উপকারভোগীর মাঝে সামাজিক বনের চেক বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : ময়মনসিংহ বন বিভাগের অধীন রাংটিয়া রেঞ্জের আওতায় সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকেলে রাংটিয়া রেঞ্জ, ময়মনসিংহ বন বিভাগ কর্তৃক আয়োজিত উপজেলার বনরানী রিসোর্ট সেন্টার চত্বরে এসব চেক বিতরণ করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

অন্যান্যের মাঝে উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, শেরপুর সদর রেঞ্জ আব্দুর রেজ্জাক উপস্থিত ছিলেন।

এদিন ময়মনসিংহ বন বিভাগের অধীন রাংটিয়া রেঞ্জের আওতায় সৃজিত সামাজিক বনায়নের ১৪৮ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৬৬৪ টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com