1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় মাদরাসায় পৌছে দেওয়ার পথে শিশুকে ধর্ষণ, ভ্যানচালক গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মাদরাসায় পৌছে দেওয়ার জন্য অভিভাবকের তুলে দেওয়া পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে রহুল আমীন নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) ওই ঘটনার পর বৃহস্পতিবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রহুল আমীন উপজেলার চরবসন্তী পূর্বপাড়া গ্রামের রবি মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার ওই শিশুকে মাদরাসায় পৌছে দিতে রহুল আমীনের ভ্যানে তুলে দেন তার মা। পথিমধ্যে ভ্যানচালক রহুল আমীন শিশুটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে কাউকে বলতে মানা করে ও পরে মাদরাসায় পৌঁছে দেয়। বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনা খোলে বলে। পরে ওই দিনই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে রহুল আমীনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত রহুল আমীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com