1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সোনারগাঁওয়ে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে আল আমিন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাতো ভাই সুজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার বালুর মাঠ থেকে আল আমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আল আমিন সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে আসেনি এবং দুই জনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুজন একা বাড়িতে ফিরে আসেন। সেসময় তার কাছে আল আমিনের কথা জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁও থানায় নিয়ে আটক করা হয়। মোবাইল নম্বরের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আল আমিনকে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। মেঘনা থানা পুলিশ লাশ আমাদের কাছে হস্তান্তর করবে। ময়নাতদন্তের জন্য পরে মরদেহ মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com