1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে ইটাখোলা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের খালুয়া ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি বিষ্ণু প্রসাদপাড়া এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে।
এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার  মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা থেকে মোটর সাইকেল যোগে নীলফামারীতে আসছিলেন জিয়ারুল। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের চারা সাইফুন হাজি মার্কেট বাজার সংলগ্ন খালুয়ার ব্রীজে দুর্ঘটনায় শিকার হন তিনি।এ সময় মোটরসাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকার ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হলে স্থানীয় লোকজন তাকে আটক করে সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
জানতে চাইলে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম  বলেন, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো আনছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com