1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নীলফামারীতে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারী জেলার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) রাতে নীলফামারী পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম।
এতে জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা পুলিশ টিম ও সৈয়দপুর-১ টিম। এতে ২-০ সেটে জয়লাভ করে জেলা পুলিশ। দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে জেলা বিচার বিভাগ ও ডিমলা-২। এতে ২-১ সেটে জয় লাভ করে ডিমলা-২।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়, সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) এর উপ-পরিচালক খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের আয়োজনে ও অফিসার্স ক্লাবের সহযোগিতায় এই টুর্নামেন্টে জেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের অংশগ্রহণে গঠিত ২০ টি দল খেলায় অংশগ্রহণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com