1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতিতে ভারতীয় মদসহ দুই কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে ভারতীয় মদসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার বাঁকাকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে ১১৩ বোতল মদসহ আটক করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা (৪২) ও ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আব্দুল হালিম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদে জেলা গোয়েন্দা শাখা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় বাঁকাকুড়া গ্রামে একটি সিএনজি তল্লাশিকালে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক কারবারি কার্তিক চন্দ্র সাহা ও আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় মামলা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com