1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রামের আয়োজনে রায়োন্দার পাঁচরাস্তা এলাকার কবির কমিউনিটি সেন্টারে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।

৩০ জানুয়ারি শুরু হয়ে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত ৩দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংস্থাটি সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে আগামী পাঁচ বছরের পথচলার জন্য পরিবর্তনের রূপরেখা প্রস্তুত করে।

শরণখোলা এরিয়া প্রোগ্রামের ম্যানেজার ক্যারল সুশ্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ও জনগণের সম্পৃক্তকরণের মাধ্যমে শিশু কল্যাণের অন্তরায় চিহ্নিত করার পাশাপাশি সমাধানে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস রাজু, উইলিয়াম রোজারিও, ডিরেক্টর স্পন্সরশীপ বনিফেস রোজারিও, ডিরেক্টর প্রোগ্রাম কোয়ালিটি ও এস্যুরেন্স সাগর মারান্ডি, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চ্যোয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, ইউপি সদস্য তপু বিশ্বাস প্রমুখ।

জনগণের সক্রিয় অংশগ্রহণে আগামী পাঁচ বছরের উন্নয়ন কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com