1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (রেজি: নং: এস- ১২০৪৮), নালিতাবাড়ী উপজেলা শাখা, শেরপুর এর কার্যকরি পরিষদ গঠিত হয়েছে।

৩ ফেব্রুয়ারি (শনিবার) নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাথুয়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার জাহিদকে সভাপতি, খলিশাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন খোকনকে সাধারণ সম্পাদক ও মানিকচাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সেলিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মাদ মাসুদ কবির। কার্যকরি পরিষদ গঠনের সময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মোবাইলে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com