1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় শ্রীবরদীর সাবেক কাউন্সিলর গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সাতানি এলাকায় অটোরিকশায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার আসামী সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে র‌্যাব-১৪ শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদীর নিজ বাড়ি হতে হাবিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাবিবুল্লাহ হাবি শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদী মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ও সাবেক কাউন্সিলর।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, শ্রীবরদীর সাতানি এলাকার নতুন বাস স্ট্যন্ডে চাঁদা দাবীকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি অটোরিকশা চালকদের নিকট হতে চাঁদা দাবী করা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে অভিযুক্ত হাবিবুল্লাহ হাবি দেশীয় অস্ত্র¿ নিয়ে অটোরিকশাচালক শেখদি গ্রামের শাহাজাহানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহত শাহজাহানকে প্রথমে শেরপুর সদর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্তে বাবা ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে জড়িতদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানব বন্ধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com