1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ট্রাকচাপায় কলা ব্যবসায়ী নিহত, আহত ২

  • আপডেট টাইম :: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুর থেকে জামালপুরে কলা কিনতে যাওয়ার পথে ট্রাকচাপায় আজিজ মিয়া (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মিয়া শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুলহাস উদ্দিনের ছেলে। আহত মোখলেস উদ্দিন (৪০) একই উপজেলার রৌহা চরপাড়ার নেহাজ উদ্দিনের ছেলে। তারা দু’জনই কলা ব্যবসায়ী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় কলা কেনার জন্য মোটরসাইকেলযোগে রাত সাড়ে সাতটার দিকে জামালপুরের তুলসির চরে যাচ্ছিলেন আজিজ ও মোখলেস নামে দুই কলা ব্যবসায়ী। পথিমধ্যে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে একটি চলন্ত ট্রাক ব্রেক ফেল করে মোটরসাইকেলকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত মোটরসাইকেল আরোহীদের স্থানীয়রা উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আহত মোখলেছ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক চালক আহত অবস্থায় পালিয়ে যায়। শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com