1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনন্দ মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের তাতালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে ও এক পুত্র সন্তানের জনক। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। এদিকে ওই ঘটনায় সিএনজি’র আরও চার যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আনন্দ মোটরসাইকেলযোগে শেরপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে শহরের তাতালপুর বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতীগামী বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সিএনজি’র সামনে থাকা এসএস পাইপের একটি রড আনন্দের গলায় ঢুকে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রড কেটে আনন্দকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com