1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাবনায় নসিমনের চাকায় পৃষ্ঠ হয়ে শিশু নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় নসিমনের চাকায় পৃষ্ঠ হয়ে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম তৌহিদ হাসান।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সাঁথিয়া-বেড়া স্থানীয় মহাসড়কের করমজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ উপজেলার ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তৌহিদ উপজেলার করমজা গ্রামে তার বড় ভাই এর শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার দুপুরে স্থানীয় মহাসড়ক পার হওয়ার সময় বেড়া থেকে সাঁথিয়াগামী পেঁয়াজের ফুল বোঝাই একটা নসিমন এসে তৌহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে, তবে নসিমনটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। তৌহিদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com