1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নতুন কর্মসূচি দিলো বিএনপি

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

রাজনীতি ডেস্ক: ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে নিহতদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনায় কর্মসূচি রাখা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এরপর ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত হওয়া বাংলাদেশিদের স্মরণে বাদ জুম্মা সারা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

পরদিন শনিবার সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com