1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কল্পনার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি শহিদুল

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিনের কন্যা ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া কল্পনা আক্তার (১৭) এর সর্বোচ্চ চিকিৎসার দায়িত্ব নিলেন ১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদীতে-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে,দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি থাকা অসুস্থ কল্পনা আক্তার ও তার পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করে সর্বোচ্চ চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি জানান,কল্পনার চিকিৎসার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে আসা মাত্রই অসহায় কল্পনা আক্তারের দায়িত্বভার গ্রহণ করে নিজস্ব তহবিল থেকে তাদের নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও তার চিকিৎসায় যেন কোন ঘাটতি না হয় সে লক্ষ্যে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ক’দিন আগে চিকিৎসা নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় অসহায় এ পরিবারটির পক্ষথেকে অসুস্থ কল্পনার শারীরিক অবস্থা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করা হয়। এরপর তা নজরে আসে সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি’র। দ্রুত খোঁজ-খবর নিতে অসুস্থ কল্পনা আক্তার ও তার অসহায় পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানসহ তিনি দায়িত্ব নেন ব্যয়বহুল চিকিৎসার। ওই সময় দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com